প্রধান শিক্ষকের বাণী
মোঃ আব্দুল বারিক
প্রধান শিক্ষক
একটি সভ্য ও উন্নত জাতি বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার আলো ও মাধুর্যে আলোকিত হয়ে প্রতিটি মানুষ যখন নিজেকে সৎ, সুন্দর ও কল্যাণকর কাজে উৎসর্গ করে, তখনই একটি জাতির সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত হয়। শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে এবং সেই অর্জিত জ্ঞানকে যথাযথভাবে কাজে লাগিয়ে সত্য ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হয়।
আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার গুণগত মান সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষ গভর্নিং বডির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং অভিজ্ঞ, সৃজনশীল, উদ্যমী ও ত্যাগী শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পরিচর্যায় বিদ্যালয়টি হয়ে উঠেছে জ্ঞানচর্চার এক সমৃদ্ধ নিকুঞ্জ। এখান থেকে গড়ে উঠছে সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আত্মবিশ্বাসী নতুন প্রজন্ম।
শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম, ফলাফল প্রস্তুত ও প্রকাশ এবং বিশেষ করে শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে আধুনিক ও ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইটটি শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত। বিদ্যালয়ের মাধ্যমিক স্তরে বিজ্ঞান ও মানবিক শাখায় পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের সমন্বয়ে পরিচালিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীর সুন্দর, সফল ও সমৃদ্ধ জীবন কামনা করছি।
